বিশ্ব

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার প্রত্যাশা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

গাজা শান্তি চুক্তির খসড়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন, সার্বভৌম ও সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আশা করে, চলমান এই প্রচেষ্টা ফিলিস্তিনিদের বৈধ অধিকার বাস্তবায়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রটি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং পূর্ব জেরুজালেম (আল-কুদস আল-শরিফ) হবে এর রাজধানী।

গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রতিক এই শান্তি উদ্যোগকে আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান এর আগে বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সমর্থন জানিয়ে আসছে।

source: Daily Amar Desh

Back to top button