News

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও গার্মেন্টস শ্রমিকেরা কাজে ফিরে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জন মানুষও জড়ো হবেন না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেও গার্মেন্টস শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। তার ডাকে এখন ১০০ লোকও জড়ো হবেন না। আশা করি, তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।

রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, গণঅভ্যুত্থানের মহানায়কের কেন এমন অধঃপতন হয়েছে এবং কেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। এ পরিস্থিতির দায় নাহিদ ইসলাম এড়াতে পারেন কি না, সেই প্রশ্নও রাখেন তিনি।

পোস্টে তিনি লেখেন, নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তারাই সব করেছিলেন। তবে তারা যে একা সব করেননি, অহংকারী হয়ে উঠলে নাহিদ ইসলাম তা আরও বেশি উপলব্ধি করবেন।

নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছেন এবং কারা তাকে বর্জন করছেন, তা তিনি বুঝতে পারছেন কি না, সেই প্রশ্নও তোলেন রাশেদ খান। সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা হারানোর অভিযোগ তুলে তিনি বলেন, এমন পরিস্থিতিতে জনগণ কেন নাহিদ ইসলামের ডাকে মাঠে নামবে?

source: Barta Bazar

Leave a Reply

Back to top button