News

পানি সম্পদ মন্ত্রী হিসেবে আমিই প্রথম ভোলাকে রক্ষা করার চেষ্টা করেছি : স্পিকার মেজর হাফিজ

জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পানি সম্পদ মন্ত্রী হিসেবে আমিই প্রথম ভোলাকে রক্ষা করার চেষ্টা করেছি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জনগণকে রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু, মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন প্রমুখ।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button