News

জুবাইদা রহমানের ‘হো চি মিনের সঙ্গে মঞ্চ শেয়ার’ তথ্যটি সঠিক নয়: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

শাহাদাৎ হোসেন স্বাধীন এবং© সংগৃহীত এবং সম্পাদিত
সিজিএস আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ ‘হো চি মিন’ নামে কোনো ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঞ্চ শেয়ার করছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
 
তিনি বলেছেন, ‘আয়োজক কর্তৃপক্ষও পুনরায় নিশ্চিত করেছে যে, ডা. জুবাইদা রহমান ‘হো চি মিন’ নামে কোনো ব্যক্তির সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না।’
 
আজ শুক্রবার (০২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 
 
ফেসবুক পোস্টে  প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন লেখেন, ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সিজিএস আয়োজিত “বে অব বেঙ্গল কনভারসেশন”এ ‘হো চি মিন’ নামে ব্যক্তির সাথে মঞ্চ শেয়ার করার যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়।’’
 
তিনি বলেন, “আয়োজক কর্তৃপক্ষও পুনরায় নিশ্চিত করেছে যে, ডা. জুবাইদা রহমান ‘হো চি মিন’ নামে কোনো ব্যক্তির সঙ্গে মঞ্চ শেয়ার করছেন না।”
 
শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, “সুতরাং, অনুগ্রহ করে অপতথ্য ছড়াবেন না। কোনো তথ্য নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।”
 
প্রসঙ্গত, বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ (Bay of Bengal Conversation) হলো একটি বহুল পরিচিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। এটি বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) প্রতিবছর আয়োজন করে থাকে। ২০২৬ সালের ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের পঞ্চম আসর অনুষ্ঠিত হচ্ছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button