News
কক্সবাজারে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, ভেসে গেলেন আরও দুজন

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
source: The Daily Campus