News

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না’, ধর্ম নিয়ে মুখ খুললেন শাবানা আজমি

​নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সম্প্রতি ইউটিউব আলাপচারিতায় তিনি জানান, মুসলিম পরিবারে জন্ম হলেও তারা নিয়মিত নামাজ পড়েন না এবং ধর্মের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্কও খুব বেশি ঘনিষ্ঠ নয়।

​তার স্বামী, প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার একজন প্রকাশ্য ও কট্টর নাস্তিক। শাবানা জানান, তার বাবা কবি কাইফি আজমি নাস্তিক ছিলেন, আর মা ধর্ম পালন করলেও তা নিয়ে কঠোর ছিলেন না। শাবানার মতে, ধর্ম একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্রে এ নিয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। কেউ প্রার্থনা করে মানসিক শান্তি পেলে তাতে তার কোনো আপত্তি নেই।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button