News

৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে খ্যাত ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং নগরীর বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, রিমান্ড শুনানি থাকায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আদালতে হাজির করা হয়। নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুইদিনসহ মোট সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন।

ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছিল।

গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ।

শু

source: Barta Bazar

Leave a Reply

Back to top button