News

বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গার্ড রুমের কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বনানী থানাধীন সেতু ভবনের গার্ড রুমের সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গার্ড রুম লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে গার্ড রুমের কাচ ভেঙে যায়।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থলে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেটি নিষ্ক্রিয় করার জন্য পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

বনানী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। দুর্বৃত্তরা কীভাবে ঘটনাস্থলে এসেছিল এবং তাদের সংখ্যা কত ছিল, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button