News

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। বাকি এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরো ১৪৮ জন। এ নিয়ে নিশ্চিত সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে।

প্রতিবেদনে আরো জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।

এমএমআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button