Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াত ক্ষমতায় এলে ৫০ লাখ যুবকের চাকরির ব্যবস্থা করা হবে: সাদিক কায়েম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নির্বাচনে জামায়াতের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, জামায়াত আমির কোনও দলের, পরিবার, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিজয় চান না। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে গিয়ে পথসভায় তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় এলে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের পাশাপাশি তার চিন্তা ধারার অসমাপ্ত কাজগুলো করা হবে। প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ করা হবে। ৫০ লাখ যুবকের চাকরির ব্যবস্থা করা হবে। বাংলাদেশে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে, তাই আশা করবো জাতীয় নির্বাচনেও দেশের মানুষ ইনসাফের পক্ষেই রায় দেবেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Back to top button