Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কেন্দ্র দখল করতে অস্ত্র মজুদ করছে বিএনপি: বিপুল বিদেশী অস্ত্রসহ মহিলা দল নেত্রী গ্রেফতার

শরীয়তপুর পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইলোরা হাওলাদার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে মহিলা দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে শরীয়তপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পালং মডেল থানাধীন শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বাড়িতে মন্টু তালুকদারকে না পেয়ে তার স্ত্রী ইলোরা হাওলাদারকে আটক করা হয়। তল্লাশিকালে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে একটি শটগান, ৭১ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Back to top button