Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

সারা রাতভর ঢাকার রিটার্নিং কর্মকর্তারা নানা নাটক করেছেন: শিবির সভাপতি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ঢাকা মহানগরীর আসন গুলোতে ভোট গণনায় ধীরগতি ও অনিয়মের অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে এক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম ফেসবুকে লিখেছেন, সারা রাতভর ঢাকার রিটার্নিং কর্মকর্তারা নানা নাটক করেছেন।ঢাকা–০৪, ০৫, ১১, ১২, ১৪, ১৫ এবং ১৬ আসনে ফলাফল উল্টে দেওয়ার বিভিন্ন চক্রান্ত করা হয়েছিল। আমাদের ভাইদের সারা রাতের সক্রিয় উপস্থিতি ও চাপের কারণে তারা তাতে ব্যর্থ হয়েছে।

তিনি জানান, ঢাকা সিটিতে জামায়াতে ইসলামী মোট ৬টি আসনে বিজয় পেয়েছে এবং এনসিপি পেয়েছে ১টি।

তিনি আরও বলেন, ঢাকা–০৮, ১০, ১৩ ও ১৭ আসনের ফলাফল পুনরায় গণনা করতে হবে। এই আসনগুলোতে পেশিশক্তি ও প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ১১ দল সব বিষয় তুলে ধরবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button