Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আরব আমিরাতপ্রবাস

আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

ডেস্ক রিপোর্ট:
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক গোল্ডেন রেসিডেন্সি ভিসা পেয়েছেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের মহাসচিব সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরিতে এই সম্মাননা তাকে প্রদান করা হয়েছে। এই সম্মাননা অর্জনকারী তিনিই প্রথম বাংলাদেশি সাংবাদিক।

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক্যাটাগরিতে এই সুবিধা প্রদান করে থাকে। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হয়েও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান।

অভিবাসী কর্মীদের জীবন প্রবাহ এবং জলবায়ু বিষয়ে তার সাংবাদিকতার বিষয়টিকে সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল অনন্য বিবেচনা করেছে।

মধ্যপ্রাচ্যজুড়ে উন্নত মানবিক সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে ১৩ মার্চ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তির প্রতিক্রিয়ায় কেরামত উল্লাহ বিপ্লব বলেন, “বাংলাদেশ আমার জন্মভূমি, আমার ভালোবাসা, আমার ঠিকানা। সবার আগে তার সম্মান। আমি বাংলাদেশি, এটাই আমার গর্ব।”

এর আগে ভারত থেকে অভিনেতা রজনিকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের গোল্ডেন রেসিডেন্সি ভিসা পেয়েছেন। এছাড়া বিনিয়োগ, ব্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয়ও বাংলাদেশি গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লবকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানানো হয়েছে।

Source: প্রবাস বার্তা

Back to top button