Bd বাংলাদেশ

ইরানের হামলায় ব্যাপক হতাহতের কথা স্বীকার করল ইসরায়েল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইরানের ধারাবাহিক হামলায় গত এক সপ্তাহে অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত এবং প্রায় ২ হাজার মানুষ আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিমান হামলার শিকার হয়ে আরও ১৫৭ জন ব্যক্তি আহত হয়েছেন।

আল জাজিরার বরাতে জানা গেছে, বর্তমানে অন্তত ১১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে নয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি নাগরিকদের ‘সতর্কতার সাথে’ দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য যে, সাইরেন শোনার পর হুড়োহুড়ি করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অনেকেই পড়ে গিয়ে বা অন্যভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় মন্ত্রণালয় এই বিশেষ সতর্কতা জারি করেছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button