Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিবি সাওদার মুক্তি চেয়ে সাদিক কায়েমের কড়া স্ট্যাটাস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে ‘পুরানো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’ বলে মন্তব্য করেন।

ফেসবুকে জ্বালানি তেল সংকট সংক্রান্ত একটি ফটোকার্ড শেয়ার করার অভিযোগে রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে তার তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় অনেকেই ঘটনাটিকে অমানবিক বলে আখ্যা দেন।

সাদিক কায়েম তার পোস্টে লেখেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরানো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনার বহিঃপ্রকাশ।’

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াতকর্মী বিবি সাওদার মুক্তি ও সব ধরনের প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারও জন্যই শুভ হয় না।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button