Bd বাংলাদেশ
সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন তাতে আমরা আঘাত পেয়েছি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, তাতে আমরা আঘাত পেয়েছি। তিনি বলেছেন জনগণ বসে থাকবে না? তার মানে কী? তিনি কী জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন? আমরা এজন্য ক্ষোভ প্রকাশ করছি।
সরকারি দলের ওই সদস্য অসংসদীয় ভাষায় কথা বলেছেন দাবি করে বিরোধীদলীয় নেতা তা এক্সপাঞ্জ করার দাবি করে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনা করেন বিএনপি দলীয় এমপি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

