Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইউএনওর সামনে সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা, দিলেন হত্যার হুমকি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢুকে সাংবাদিককে বেধড়ক মারধর করেছেন উপজেলা বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক। এ সময় তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা চলছিল। এ সময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাবেক কাউন্সিলর সেলিম হোসেনসহ কয়েকজন ইউএনওর কক্ষে প্রবেশ করে স্থানীয় গণমাধ্যমকর্মী আমানুজামান আমানের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ আসলে হামলাকারীরা উপজেলা গেটে অবস্থান নেন। ইউএনও অফিস থেকে ওই সাংবাদিক বের হলে তারা পুনরায় ওপর হামলা করেন।

সাংবাদিক আমানুজামান আমান বলেন, ইউএনও অফিসে সভা চলাকালীন সময়ে বিএনপি নেতারা আমার ওপর হামলা করেছে। আমি অফিস থেকে বের হওয়ার পর তারা পুনরায় আমার ওপর হামলা করে প্রাণে মারার হুমকি দিয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আমানুজামান আমানকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়ছে। পরে পুলিশ প্রহরায় তাকে বাসায় পৌছে দেওয়া হয়েছে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button