Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাও যাচ্ছে বিজেপির দখলে, এনডিটিভির খবর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৮৬ আসনের ফল প্রকাশ হয়েছে। এতে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি বড় ব্যবধানে এগিয়ে গেছে। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপি পেয়েছে ১৫৯টি আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১১৮। আর কংগ্রেস ৪টি আসন, বাম ২, অন্যান্য ২ আসনে জয় পেয়েছে।

এনডিটিভির নির্বাচনের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরুতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হয়। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা চলছে। সরকার গঠন করতে প্রয়োজন হবে ১৪৭ আসন।

গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২ আসনে। ২৯৪ আসনের ভোটগ্রহণ হয়ে গেলেও সোমবার ভোটগণনা হচ্ছে ২৯৩টি কেন্দ্রের। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনে ‘অনিয়মের অভিযোগে’ ভোটই বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গের মসনদ হারাচ্ছেন মমতা?

আগামী ২১ মে ফলতায় ফের ভোটগ্রহণ হবে। ২৪ মে হবে গণনা। সে ভোট হলে পশ্চিমবঙ্গ পরিচালনা করবে নির্বাচিত নতুন সরকার। আসন ২৯৪ থেকে কমে ২৯৩ হওয়ায় সরকার গঠনের কাঙিক্ষত সংখ্যাও একটি কমেছে। সরকার গড়তে হলে আগে পাওয়ার কথা ছিল ১৪৮ আসন। এখন ১৪৭টি পেতে হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button