Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

মনে হচ্ছে ভারত আমাদের দেশ, আমাদের ডিএনএ অভিন্ন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভারতের প্রথম সফরে উষ্ণ অভ্যর্থনা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদমন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-আফগানিস্তান বাণিজ্য ও শিল্পবিষয়ক এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এটি তার প্রথম ভারত সফর এবং এখানে এসে তিনি আন্তরিক অভ্যর্থনা পেয়েছেন। ভারতীয় কর্মকর্তাদের উষ্ণ আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন।

আফগান মন্ত্রী বলেন, ভারতীয় কর্মকর্তাদের আন্তরিক আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাকে নিজের ঘরের মতো অনুভূতি দিয়েছে। তিনি বলেন, আমরা একই ডিএনএ-র মানুষ।। তিনি এ উষ্ণ অভ্যর্থনার জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: ইয়েনি শাফাক

এআরবি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Leave a Reply

Back to top button