Uncategorized
৪৭তম বিসিএসে ভেটেরিনারি সার্জন পদে প্রথম শেকৃবির আহসান হাবিব সজীব

৪৭তম বিসিএস পরীক্ষায় ভেটেরিনারি সার্জন (Veterinary Surgeon) পদে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী আহসান হাবিব সজীব।
তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (ASVM) অনুষদের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার এই অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবার এবং সহপাঠীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
তার এই গৌরবময় সাফল্যে অভিনন্দন জানিয়েছে ভেটেরিনারি পেশাজীবীদের সংগঠন ‘Voice of BSc Vet Sci & AH’। এক অভিনন্দন বার্তায় সংগঠনটি জানায়, “আপনার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কাজের প্রতি ভালোবাসা আজ আমাদের সবাইকে গর্বিত করেছে। আপনার এই পথচলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, আহসান হাবিব সজীবের এই সাফল্য শেকৃবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের পড়াশোনা ও পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার নতুন উদ্দীপনা জোগাবে।
source: The Dhaka Diary