Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

ফোনে চুপ্পুর স্বাস্থ্যের খোঁজখবর নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফোন দিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

শুক্রবার রাতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে ফোন করে মো. সাহাবু্দ্দিনের সঙ্গে কথা বলেন। বঙ্গভবন সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গভবনের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন, সন্ধ্যার পরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিদায়ী রাষ্ট্রপতি ফোন করেন। এ সময় তারা একের অপরের খোঁজখবর নেন। মো. সাহাবুদ্দিনের আরোগ্য কামনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনিও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কল্যাণ কামনা করেন।

এরআগে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগপত্রে স্বাক্ষরের পরপরই আমার দেশকে তিনি বলেন, ‘আমি ভীষণ অসুস্থ। শারীরিক নানান জটিলতায় ভুগছি। চিকিৎসরা আমাকে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। গুরুতর অসুস্থ হওয়ায় আমার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ জন্যই আমি পদত্যাগ করেছি।’

দেশের আলোচিত ও সমালোচিত ২২ তম এ মো. সাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্রটি শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের হাতে তুলে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব। এরপরই স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। বিকেলে জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পীকারের নিকট রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকার রাষ্ট্রপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button