Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে বিপদে পড়বে ব্রিটেন, ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশ ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’তে পরিণত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসির এক মুখপাত্র এই সতর্কবার্তা দেন। খবর আলজাজিরার।

ওই মুখপাত্র জানান, কোনো দেশ—তা যুক্তরাজ্য হোক বা পারস্য উপসাগরীয় উপকূলের দেশগুলোই হোক—যদি ইরানের ওপর মার্কিন হামলায় সহযোগিতা করে, তবে তারা নিশ্চিতভাবেই আইআরজিসির টার্গেটে পরিণত হবে। বিশেষ করে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি ইরানে হামলা চালাতে মার্কিন বি-১ বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করেছে।

আইআরজিসির মুখপাত্র আরো জানান, “তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে সহযোগিতা করে, তবে তারা আমাদের সুনির্দিষ্ট ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”

উল্লেখ্য, এই সতর্কবার্তার মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাজ্য সরকার আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আইন প্রণয়ন করে। নতুন এই নিরাপত্তা আইনের আওতায় আইআরজিসি-কে সমর্থন বা সহায়তাদানকারী ব্যক্তির যুক্তরাজ্যে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এমএমআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button