News
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু

শেরপুর সদর উপজেলায় ধানখেতে কীটনাশক দিতে গিয়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে সবুজ মিয়া (৩৬) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর কন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া ওই এলাকার জাবের আলীর ছেলে।
আরও দেখুন: উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই
ধলা ইউনিয়ন পরিষদের সদস্য সাদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার আগে ধানখেতে কীটনাশক দেওয়ার সময় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
source: The Daily Campus