সর্বশেষ

হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত অনেকে

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে এ হামলায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী ও মিডিয়া টিমের সদস্যরা আহত হয়েছেন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অতর্কিতভাবে এই তাণ্ডব চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জেলা সার্কিট হাউসের ভেতরে পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস ভাঙচুর করার পাশাপাশি মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়, যা রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ ও উদ্বেগজনক দৃষ্টান্ত।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ও প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা শেষে সমাবেশস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে ফেরার পথে গাড়িবহরের সামনে থাকা মিডিয়া টিমের গাড়িটি প্রথম আক্রমণের শিকার হয়। এ হামলায় এনসিপির ভিডিওগ্রাফার ইউসুফ আহমেদ, মিডিয়া সেলের মোজো আরাফাত সানি, ড্রাইভার আসলাম হোসাইন, কনটент ক্রিয়েটর মোশারফ এবং ভিডিও এডিটর শাহরিয়ার আহত হয়েছেন।

হামলায় এনসিপির মিডিয়া টিমের ব্যবহৃত দুটি ক্যামেরা সেটআপ, একটি ল্যাপটপ, একটি ম্যাকবুক ও দুটি মোবাইল ফোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ছিনতাই হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত কর্মীরা।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button