সর্বশেষ

তারেক রহমান কি হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের

বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

তিনি লেখেন, “দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?”

এর আগে একই দিন দুপুর পৌনে ৩টার দিকে দেওয়া আরেকটি পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, সিলেটের গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তিনি লিখেছিলেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”

তবে সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষে কানাইঘাট যাওয়ার পথে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে গাড়ির কাঁচ ভেঙে গেলেও কেউ আহত হননি।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলে এনসিপি। তবে বিএনপি নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button