News
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ফ্রান্স দূতাবাসের অভিনন্দন

২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
source: Barta Bazar