বাংলাদেশের মন্ত্রীসভায় মোসাদ এজেন্টকে রাখা হয়েছে— দাবি ইরানের

বাংলাদেশের মন্ত্রীসভায় দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর এজেন্টকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান। যদিও তিনি কারো কোনো নাম উল্লেখ করেননি।
এ দাবি তোলার পাশাপাশি বিষয়টিকে সার্বভৌমত্ব ও দেশে মুসলিম সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টটিতে ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান লেখেন, “৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মন্ত্রী সভায় “ইসরায়েলী গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট”, যা স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসীদের জন্য হুমকিস্বরূপ।”
ডাঃ মুস্তাফিজুর রহমান ইরানের ফেসবুক পোস্ট © ফেসবুক থেকে নেওয়া প্রসঙ্গত, সরকারের নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং ১ মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন- ড. আবদুল মঈন খান: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; এম রশিদুজ্জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; সাচিং প্রু জেরি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আন্দালিব রহমান: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; আফরোজা খানম: খাদ্য মন্ত্রণালয় (পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন)।
অন্যদিকে, প্রতিমন্ত্রীরা হলেন- হুমায়ুন কবির: পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
source: The Dhaka Diary