News

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার এক বর্তায় তিনি শোক প্রকাশ করেন।

এদিকে নেপালে এমন ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এক বার্তায় গুতেরেস বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button