News

আমরা আশা করি, বিএনপি গণভোটের রায়কে সম্মান করবে: জামায়াত আমির

গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে বিএনপির সামনে আবারও দেশের গণতান্ত্রিক ইতিহাসে সম্মানিত হওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, সময় এখনও শেষ হয়ে যায়নি। বিএনপি জনগণের রায়কে সম্মান করবে এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেয়ার সময় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের মাধ্যমে বিএনপি দেশের গণতান্ত্রিক ইতিহাসে সম্মানিত হয়েছে। এবারও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে দলটির সামনে একইভাবে সম্মানিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘সময় এখনও ফুরিয়ে যায়নি। আমরা আশা করি, বিএনপি জনগণের রায়কে সম্মান করবে এবং গণভোটের গণরায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।’

বিএনপির প্রতি প্রত্যাশার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অপেক্ষায় আছি।’

সংসদে দেয়া বক্তব্যে তিনি গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

source: Barta Bazar

Back to top button