News

‘ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’

ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এই অভিযোগ তুলেন। এ সময় তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সম্বলিত একটি গণমাধ্যমের ফোটোকার্ডও শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি এই কথা লিখেছেন।

কালবেলার পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি আওয়ামীলীগের আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাসে আগুন, ট্রেনে আগুন, ককটেল বোমা মেরে দেশকে অশান্ত করার মূল হোতা তাহলে জামায়াত-এনসিপি?

উল্লেখ্য, এই পোস্টের নিচে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সম্বলিত যে ফোটোকার্ডটি শেয়ার করা হয়েছে; সেখানে লেখা আছে, ‘১১ দলীয় জোটের দাবি মেনে নিলেই তো আর ককটেল ফুটবে না ঢাকার শহরে।’

এর আগে ১১ দলীয় জোট আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে কোনো মিছিল করে না, বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘এটা ঠিক না। গতকালও দুটি মিছিল হয়েছে। আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার।’

তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট এটাই তো বলে আসছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণভোটের বিচার…আমরা তো এই ৩টা দাবিতে রাজপথে আছি। সরকার দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’

সোমবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ মিছিল শেষে নেভিগলিতে দাঁড়িয়ে দেওয়া এই বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠক মূলত বোঝাতে চেয়েছেন, তাদের দাবি মানলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আর দলটি নিষিদ্ধ হলে তাদের কর্মীরাও (আওয়ামী লীগের) ককটেল মারার সুযোগ পাবেন না।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button