পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের কোনো কারণ সরকারিভাবে জানানো হয়নি।
রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইরান বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে।
পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী
ইরান-সংশ্লিষ্ট হামলার শঙ্কা / যুক্তরাজ্য থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে শাফাক নিউজ জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে প্রথমবারের মতো ইরান কোনো অপরিশোধিত তেল ট্যাংকারে তুলতে পারেনি। এর আগে আগস্টে দেশটি প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ট্যাংকারে তুলেছিল।
তবে তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের পদত্যাগের সঙ্গে এসব অর্থনৈতিক চাপের কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা সরকারিভাবে জানানো হয়নি।
শু
source: Barta Bazar