News

বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শাহজাহান সিরাজ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে নির্বাচনি মাঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মুনাফেকি’ ও বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাব দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ।

সম্প্রতি হেফাজতে ইসলামের নেতা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বিএনপির কিছু নেতাকর্মী তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এবং ‘মুনাফেকি’ করেছেন।

এর পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পোস্টে শাহজাহান সিরাজ লিখেছেন, মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, আপনার নিজের লোকরাই আপনার সাথে বেঈমানি করেছে। বিএনপির লোক বেইমানি করে নাই।

শাহজাহান সিরাজের এই বক্তব্যের মাধ্যমে জুনায়েদ আল হাবিবের অভিযোগ প্রত্যাখ্যান করে এর দায় তাঁর নিজস্ব বলয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

এদিকে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে জুনায়েদ আল হাবিবের অভিযোগের বিষয়ে বিএনপির অন্যান্য স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button