News

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ঢাবি ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কাজী রাকিব

রাষ্ট্রপতির প্রেস-সচিব কাজী রাকিব হোসাইন© সংগৃহীত/সম্পাদিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বামপন্থি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক আহ্বায়ক কাজী রাকিব হোসাইন। 

আজ সোমবার (১৯ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনা বলা হয়েছে, কাজী রাকিব হোসাইন-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে যোগদানের তারিখ হতে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

আরও পড়ুন

প্রজ্ঞপনে উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

২০২২ সালের ১৫ সেপ্টেম্বর এক কর্মীসভার মধ্য দিয়ে কাজী রাকিব হোসাইনকে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ও সালাউদ্দিন আম্মার নিলয়কে যুগ্ন আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিতে ‘ব্যর্থতা, অপরিণামদর্শিতা ও ভুক্তভোগীর প্রতি অপরাধের’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের পূর্বের কমিটির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button