News
১২ কেজি এলপিজির দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব মূল্যায়ন কমিটির

১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম ১৯৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। যদিও ব্যবসায়ীরা দাবি করেছেন ২২৩২ টাকা। বর্তমান নির্ধারিত মূল্য ১৮৩৭ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২৩০০ টাকায়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর বিয়াম মিলনায়তনে এ সংক্রান্ত গণশুনানিতে এ প্রস্তাব করা হয়।
দাম নির্ধারণ করে সে দামে বাজারে এলপিজি নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে শুনানি বয়কট করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে শুনানিতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি অংশ নেন।
source: Daily Amar Desh