News

১৫০ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ১ লাখ ৮৩ হাজার ভোট, দাঁড়িপাল্লা ৭৮ হাজার ২১২ ভোট

প্রার্থী মির্জা ফয়সল আমীন ও দেলাওয়ার হোসেন© সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৫০ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। কেন্দ্রগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার  ১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ২১২ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ৪ হাজার ৮৩৩।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।

আরও পড়ুন

 
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের এ উপনির্বাচনে মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে।
 
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button