News

জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার পৌনে ৩টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিসহ ঊধর্বতন কর্মকর্তারা।

জাপানের নারিতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর যাত্রা শুরু হয় স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা)।

সরকারপ্রধানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। সেই বিলম্বের কারণে ঢাকায় পৌঁছাতে গভীর রাত হয়ে যায় সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button