News

নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল হওয়ায় বিপাকে তেহরানের দোকানদার

ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিকভাবে চরম বিতর্কিত ও সমালোচিত এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। আর সেই নেতানিয়াহুর সাথে চেহারার হুবহু মিল থাকায় ইরানের রাজধানী তেহরানের এক দোকানিকে এখন বড় ধরণের বিপাকে পড়তে হচ্ছে।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রি করা ওই দোকানদার তার ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। তার মুখের গঠন, চুলের স্টাইল এবং চেহারার ভাবভঙ্গির সাথে নেতানিয়াহুর অদ্ভুত সাদৃশ্য রয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যকার বিদ্যমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে চেহারার এই মিল সরাসরি প্রভাব ফেলেছে সেই ব্যক্তির ব্যবসায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক ইরানি নাগরিক দোকানটি বয়কটের ডাক দেন এবং পণ্য কেনা বন্ধ করে দেন, ফলে ক্রেতা হারিয়ে লোকসানের মুখে পড়েছেন ওই দোকানি।

বিষয়টি নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে হালকা ছলে মজাদার মন্তব্য করলেও কেউ কেউ আবার দোকানটির সুনির্দিষ্ট ঠিকানা খোঁজার চেষ্টা করছেন।

অ্যারাবিক সংবাদ মাধ্যমগুলো এটিকে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা বললেও ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ কিংবা দোকানির আসল পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবুও অনাকাঙ্ক্ষিত এই চেহারার মিলের কারণে নিজের দেশেই এখন চরম ভোগান্ত পোহাচ্ছেন নিরীহ ওই ব্যবসায়ী।

সূত্র: আজার নিউজ

source: Barta Bazar

Leave a Reply

Back to top button