News

শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে। বাকি সিদ্ধান্ত ভারত সরকারের।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের কোনো সুযোগ পাচ্ছেন না, সেই আইন শেখ মুজিবই করে গেছেন।

২৪ এর অভ্যুত্থানে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই তদন্ত সংস্থা ও প্রসিকিউসন শুরু করবে বলে জানান আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে যা যা সহযোগিতা লাগে সরকার করবে।

বিস্তারিত আসছে…

source: Asia Post

Back to top button