News
রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর গুলশান থানার শাহজাদপুরে পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে পপুলার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ওসি মো. নাসিরুল ইসলাম বলেন, ‘তিনজন আসামিকে গুলশান থানা পুলিশ নিয়ে গেছে। আর শাহজাদপুর পপুলার হাসপাতাল আমার থানা এলাকায় পড়ে না। এটি গুলশান থানা এলাকায় পড়ে।’
source: Daily Amar Desh