News

রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

রমজান উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আজ মঙ্গলবার এই প্রজ্ঞাপন জারি করে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুরের আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ রেখে বাকিটুকু অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ রেখে এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকিসব প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের মধ্যে আগাম করও রয়েছে।

গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত হয়। ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ এর অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ এর আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। এর এক সপ্তাহ পর এসে প্রজ্ঞাপন জারি হল।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button