News

সরিয়ে দেওয়া হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

খুলনা মেট্রোপলিটন এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সাজ্জাদুর রহমানকে কেএমপি কমিশনারের পদ থেকে সরিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে কেএমপির নতুন কমিশনার হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে ধারাবাহিক সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন প্রেক্ষাপটেই কেএমপি কমিশনারকে বদলির এই সিদ্ধান্ত এসেছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button