জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনো ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনো ১১ দলীয় জোট ছাড়তে পারবে না,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, “জামায়াত পরিচালিত ১১ দলীয় জোট। যদিও সেখান থেকে ২ দল চলে যাওয়ার পরও নাকি ১১ দলীয় জোটই রয়ে গেছে। সম্প্রতি এই জোটের শরীক দল এনসিপি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। এর পর থেকে নাকি ১১ দলীয় জোটে মতবিরোধ দেখা দিয়েছে।জামায়াত সহ অন্য দল গুলোর বক্তব্য এনসিপি কেন জোটের অন্য দল ছাড়া সরকারের সাথে মিটিং করবে?
তিনি আরও বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে জোটের মধ্যে কিছুটা অবিশ্বাস সন্দেহ তৈরি হয়েছে। আবার অনেকেই বলছে এনসিপি নাকি জামায়াত জোট ছাড়তে পারে। তবে বাস্তবতা হলো এমনটা হওয়ার কোন সম্ভাবনা নাই। কেননা জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনো ১১ দলীয় জোট ছাড়তে পারবে না। এখানে এনসিপির কি অবস্থান বা ভূমিকা হবে সেটা মূলত নির্ধারণ করে জামায়াত। ফলে জামায়তের বাহিরে এনসিপি যাওয়া মানেই এনসিপির ভাঙ্গন অনিবার্য।
এমআই/বার্তা বাজার
source: Barta Bazar