মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, বর্তমানে সফরটি স্থগিত করা হলেও পরবর্তীতে উভয় দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরটি পুনর্নির্ধারণ করা হবে।
নতুন করে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও গভীর করতে চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ঢাকায় আতিথ্য দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মূলত মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় চলতি বছরের জুন মাসে মালয়েশিয়া সফর করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
source: Azadir Dak