News

তথ্য মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে মন্ত্রণালয়ের বর্তমান সচিব মাহবুবা ফারজানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button