Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

আসমানের ফয়সালা জেনে গেলেন ছাত্রদল নেতা আমান, জানালেন তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী এবং তালতলীর উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ বর্তমান শাসনব্যবস্থা আর চায় না এবং জনগণ পরিবর্তন চায়। তিনি বলেন, সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেও ভারতে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, এই দল করার আর কোনো প্রয়োজন নেই এবং যারা আগে আওয়ামী লীগ করতেন, তারাও এখন বুঝে গেছেন- ধানের শীষই দেশের ভবিষ্যৎ।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায়। এ জন্য ভয়ভীতি ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, তালতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং এবারও ভোটের মাধ্যমে সেই বার্তা দেওয়া হবে।

এ সময় সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, বরগুনা-১ আসনটি (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button