Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে বিএনপি সমর্থকরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা–রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কেন্দ্র এলাকায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন সকাল থেকেই কেন্দ্রের আশপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজনকে কেন্দ্রে যেতে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলে দাবি করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে কেন্দ্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে পৃথক এক ঘটনায় ‘কাপ-পিরিচ’ প্রতীকের এক পোলিং এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এজেন্ট হওয়ায় ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তার ছোট বোন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় সাধারণ ভোটারদের স্বাভাবিকভাবে ভোট দেওয়ার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button