Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কুড়িগ্রামে ঢাবি শিক্ষার্থী আশিকের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত ৪

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজনের ওপর হামলা করেছে জেলা ছাত্রদলের সভাপতি ও তার নেতাকর্মীরা । এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ঢাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ বিআরটিসি মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, জেলা ছাত্রদলের সভাপতির নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল নির্বাচনী অফিস থেকে বাসায় ফেরার পথে তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

হামলায় আহতরা হলেন— আশিকুর রহমান, নুর আমিন, জিহাদ ও সৃষ্টি। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ভাই ডা. আতিক মুজাহিদ।

জানা গেছে, ডা. আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা নির্বাচনী অফিস থেকে ফেরার পথে বিএনপির সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করে হামলা চালায়। আমাকে না পেয়ে আমার ভাই ও নেতাকর্মীদের ওপর হামলা করে। নির্বাচন বানচাল করতেই এ হামলা করা হয়েছে বলে আমি মনে করি।’

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button