News

ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম— অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর জামায়াত আমিরের উচ্ছ্বাস

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান© সংগৃহীত ও সম্পাদিত
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
 
বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
 
আজ রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শুভেচ্ছা বার্তা জানান। 
 
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “ডারউইন টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া বিজয়। ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম।”

source: The Dhaka Diary

Back to top button