Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে : জ্বালানি উপদেষ্টা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের কারসাজির কারণেই এলপি গ্যাসের দাম বেড়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য সমন্বয় করলেও সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে কিছু ব্যবসায়ী আগেভাগেই মজুত ও দাম বাড়ানোর চেষ্টা করেছে। এতে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়।

উপদেষ্টা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশের সব জেলায় এলপিজির মূল্য তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, এলপিজির দামে এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। এটি সম্পূর্ণভাবে বাজার কারসাজির ফল।

কারা এই কারসাজিতে জড়িত—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাই সম্মিলিতভাবে এ কাজ করেছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Back to top button