Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বেসরকারি ফলাফলে এক আসনে বিজয়ী ধানের শীষ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বেসরকারি ফলাফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ৭১ হাজার ৫৯৮টি ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন বলে এই প্রার্থী নিজেই দাবি করেছেন।

আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষের তিন ঘণ্টা পর পৌনে ৮টার দিকে ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান।

সবগুলো কেন্দ্রের খসড়া ফলাফল বলে এতে মো. আসাদুজ্জামান উল্লেখ করেন। পোস্টে তিনি এক লাখ ১৬ হাজার ২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্ধী দাঁড়িপাল্লার মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button